1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

আলফাডাঙ্গায় কোরবানির ঈদে নজর কেড়েছে ১৫ মণ ওজনের ‘লাল চান’

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৩৯ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রায় ১৫ মণ ওজনের দেশীয় প্রজাতির একটি বিশালাকৃতির গরু। উপজেলার জাটিগ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দা সেরআলী মোল্লার ছেলে সুমন মোল্লা শখের বসে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটি লালন-পালন করেছেন।


‘লাল চান’ নামের লাল-কালো (তাল রং) বর্ণের গরুটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ সুমন মোল্লার বাড়িতে ভিড় করছেন। স্থানীয়দের কাছে গরুটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
গরুটির মালিক সুমন মোল্লা জানান, বাছুর অবস্থায় বীজ থেকে শুরু করে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে তিনি গরুটি লালন-পালন করেছেন। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা মোটাতাজাকরণ ইনজেকশন ব্যবহার না করে প্রাকৃতিক ঘাস, ধানের কুঁড়া ও দেশীয় খাবার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে।
তিনি আরও জানান, প্রায় ১৫ মণ ওজনের ‘লাল চান’-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ টাকা। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুটি জাটিগ্রামের হাটে তোলা হবে বলেও তিনি জানান।

গরুটি ক্রয়ে আগ্রহী ক্রেতারা যোগাযোগ করতে পারবেন নিম্নোক্ত নম্বরে:
০১৭৭৮-০৪০৫৪৭
০১৮০৪৮৮৯০১৩

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর