1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

ধুনটে মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হাতুড়ি পেটা: থানায় অভিযোগ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

বগুড়া প্রতিনিধি: সুমন

বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রতিহিংসার শিকার হয়েছেন ‘জাতীয় দৈনিক নববাণী’ প্রতিনিধি শ্রী গোবিন্দ রায়। বৃহস্পতিবার (১৪ মে) রাতে মাদক ব্যবসায়ী চক্রের সন্ত্রাসীরা তাকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রী গোবিন্দ রায় (৩৬) ‘দৈনিক নববাণী’ পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ১৩ ও ১৪ মে তিনি ধুনট থানা সংলগ্ন মালোপাড়া ও গুচ্ছগ্রামে চলমান মাদক ব্যবসা এবং মাদকসেবীদের অত্যাচারের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হাওয়ার্ড ওরফে রুবেল (২৯) এবং মো. মোস্তা (৭০)-সহ তাদের সহযোগীরা সাংবাদিকের গোবিন্দ চন্দ্রের ওপর হামলার পরিকল্পনা করে।

গত ১৪ মে ২০২৬ তারিখ রাত অনুমান ৮:২০ ঘটিকার সময় অভিযুক্তরা প্রথমে সাংবাদিকের বসতবাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে গোবিন্দ রায় বাড়ি ফেরার পথে ধুনট থানাধীন ক্লিওপেট্রা সিনেমা হলের গলির মুখে পৌঁছালে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।প্রত্যক্ষদর্শী ও অভিযোগের বর্ণনা অনুযায়ী, ২নং বিবাদী মো. মোস্তার নির্দেশে ১নং বিবাদী মো. হাওয়ার্ড ওরফে রুবেল তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে সাংবাদিকের মাথায় সজোরে আঘাত করার চেষ্টা করে। আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাংবাদিকের বাম চোখের নিচে লাগে এবং তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।​

আহত সাংবাদিককে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শ্রী গোবিন্দ রায় বাদী হয়ে অভিযুক্ত তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, সাংবাদিকের হামলার ঘটনায় দুটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর