1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

নন্দীগ্রামে ঝড়ে লণ্ডভণ্ড ভ্যানচালক সাহেব আলীর বসতঘর: ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আহ্বান

  • প্রকাশিত সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৩২ বার পড়েছেন


সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সাম্প্রতিক ঝড়ে এক অসহায় ভ্যানচালকের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের ধুন্দার ৭ নং ওয়ার্ডের সোনাই পুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঝড়ের তাণ্ডবে মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভ্যানচালক সাহেব আলীর পরিবার।

​স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব আলীর মাটির দেয়াল ও টিনের তৈরি বসতঘরটি ঝড়ের তীব্র বাতাসে ভেঙে পড়ে। ঝড়ের তাণ্ডবে ঘরের টিন, বাঁশ ও ভেতরের পুরো কাঠামো দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। বর্তমানে পরিবারটির মাথা গোঁজার মতো কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই।

ঘর হারিয়ে অসহায় সাহেব আলী বিষয়টি স্থানীয় বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াকে অবহিত করেন। খবর পেয়ে চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র দেখে ব্যক্তিগত পক্ষ থেকে প্রাথমিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত সরকারি বরাদ্দের আওতায় এনে স্থায়ী ঘর ও অন্যান্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।

​পরিদর্শনকালে চেয়ারম্যানের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, আবু সাঈদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এলাকাবাসী জানান, দিনমজুর ও ভ্যানচালক সাহেব আলী দিন এনে দিন খান। তার পক্ষে নিজের জমানো টাকা দিয়ে নতুন করে ঘর নির্মাণ করা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয়। তাই মানবিক বিবেচনায় সমাজের বিত্তবান ব্যক্তি, সমাজসেবক, দানশীল প্রতিষ্ঠান ও হৃদয়বান মানুষের প্রতি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর এবং ঘর নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর