1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ক্রিকেট ম্যাচে বিজয়ী কুড়িগ্রাম সদর উপজেলা

  • প্রকাশিত সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:০১-০৬-২০২৬

কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে ১৯ রানে চিলমারি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতিকে পরাজিত করে বিজয়ী হয়েছে কুড়িগ্রাম সদর উপজেলা।
সোমবার সকালে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।


উক্ত খেলায় কুড়িগ্রাম শিক্ষক সমিতির সভাপতি সায়েম আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। অনুষ্ঠানে সমিতির সদস্য সচিব আব্দুল মুমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সদর সমিতির সভাপতি আরিফুর রহমান রুবেল, চিলমারীর সভাপতি এখতাখার উদ্দিন রাখি প্রমুখ ।


খেলায় টসে জিতে কুড়িগ্রাম সদর উপজেলা ব্যাটিং-এ নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঈদুল ইসলাম মিঠু সর্বোচ্চ ৩৪রান সংগ্রহ করে।
জবাবে চিলমারী উপজেলা ১৩৭রানে গুটিয়ে যায়।
খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন কুড়িগ্রাম সদর উপজেলার পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক তাজমুল ইসলাম।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষক খেলাটি উপভোগ করেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর