কুড়িগ্রাম প্রতিনিধি | হুমায়ুন কবির সূর্য

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন।
​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।
​জব্দকৃত মালামালের তালিকায় যা আছে:
​বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য হলো:
​বিভিন্ন ব্র্যান্ডের আধুনিক স্মার্টফোন।
​ভারতীয় গরু।
​বিপুল পরিমাণ নেশা জাতীয় পানীয় ও মাদকদ্রব্য।
​জিরো টলারেন্স নীতিতে বিজিবি
​সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
​কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, চোরাচালান রোধ এবং দেশের সীমান্ত সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এই ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *