সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নুর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিম উদ্দীন, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।
Leave a Reply