1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

​মোরেলগঞ্জে যুবলীগ নেতার সিগারেট ফ্যাক্টরি থেকে দেড় কোটি টাকার চোরাই মেশিন উদ্ধার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

মোরেলগঞ্জ প্রতিনিধি:

​বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবলীগ নেতার সিগারেট ফ্যাক্টরি থেকে সিগারেট তৈরির দেড় কোটি টাকা মূল্যের একটি চোরাই মেশিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সানকিভাঙ্গা গ্রামের বদরুল আলম ভদ্দরের ‘ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজ’-এর তালা ভেঙে পুলিশ মেশিনটি উদ্ধার করে।

​এর আগে ‘গ্রীন টোব্যাকো লি.’-এর মালিক বিএনপি নেতা সোমনাথ দে তাঁর ফ্যাক্টরি থেকে সিগারেট তৈরির মেশিন চুরি হয়েছে মর্মে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত ওই অভিযোগের প্রেক্ষিতে সার্চ ওয়ারেন্ট জারিসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।

​সোমনাথ দে বলেন, জুলাই বিপ্লবের পরে তাঁর ব্যবসায়িক পার্টনার বদরুল আলম ভদ্দর গ্রীন টোব্যাকো থেকে সিগারেট তৈরির দেড় কোটি টাকা মূল্যের মেশিন চুরি করে নিয়ে ক্রাউন টোব্যাকোতে বসান। প্রায় দুই বছর পরে সোমনাথ দে শ্রমিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে কোর্টে অভিযোগ দায়ের করেন।

​এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, সোমনাথ দে তাঁর মেশিন শনাক্ত করেছেন। সেটি উদ্ধার করে পুলিশের মাধ্যমে কোর্টে সোপর্দ করা হয়েছে।

​এদিকে নকল ডার্বি সিগারেট তৈরির অভিযোগে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর বর্তমানে জেলহাজতে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর