1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

উত্তরাঞ্চলে বেশিরভাগ এমপি বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে বড় বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেয়া হয়েছে-কুড়িগ্রামে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:১৬ জুলাই ২০২৬ইং

সারাদেশে জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে কুড়িগ্রাম কৃষক সমাবেশে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, তৎকালিন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করেছিল। আবু সাঈদ দুহাত প্রসারিত করে এই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু করেছিল।আবু সাঈদ একজন কৃষকের সন্তান ছিল। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরবেশিরভাগ সন্তান ছিল কৃষকের সন্তান। ফলে আমরা কৃষকের দু:খ, কৃষকের কষ্ট অন্তরের অন্ত:স্থল থেকে বুঝতে পারি। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কিন্তু আমরা দেখি কৃষকরা সংগঠিত নয় তাদের চাওয়া-পাওয়া নিয়ে, কথা বলার জন্য কোন শক্তিশালী সংগঠন নেই।

সেকল সংগঠন আছে তারা কৃষকের পক্ষে কথা বলে না। নতুন সরকার কৃষকদের ন্যায্যমূল্য দিচ্ছে না, ফলে কৃষকরা অনাগ্রহ হয়ে উঠছে। কৃষি কাজ তারা ছেড়ে দিচ্ছে। উত্তরবঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য এই সরকার তা দূর করতে পারে নাই। তিস্তা পরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন প্রধানমন্ত্রী কিন্তু কোন অর্জন নিয়ে ফিরে আসতে পারেন নাই। এই উত্তরাঞ্চলে বেশিরভাগ এমপি যেহেতু বিরোধী দলের ফলে পরিকল্পিতভাবে কুড়িগ্রাম-রংপুরের বড় বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেয়া হয়েছে। বড় কোন উন্নয়ন পরিকল্পনা নেয়া হয় নাই। এইভাবে জনগণের অধিকার বঞ্চিত করছে এই সরকার। আমরা এটা মেনে নেব না। আমরা মনে করি উত্তরাঞ্চলের মানুষ জুলাই গণ অভ্যূত্থানে জীবন দিয়েছে, তারা ভোট দিয়ে ১১দলকে জয়যুক্ত করেছে; আমরা তাদের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার-সবকিছু আমরা রক্ষা করবো এটা আমাদের দায়িত্ব। এটা আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি। ইলেকশনের আগে আমরা ওয়াদা দিয়েছি জাতীয় সংসদের আমরা সে কথা তুলে ধরবো।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জাতীয় নাগরিক পাটির এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এমপি তার বক্তব্যে বলেন, আমাদের কৃষকরা আজ বাজারে বৈষম্যের শিকার। অধিকাংশ কৃষকরা বাজারে ন্যায্যমূল্য পান না। আমাদের কৃষকরা নানা সময় ঋণ গ্রহন করে থাকেন। সেই ঋণগুলো পরিশোধ করতে পারেন না বলে আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের কৃষকরা আত্মহত্যা করেন। এই বাংলাদেশে অনেকে আছেন যারা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপী অথচ আমাদের কৃষকরা ১০ হাজার ২০ হাজার টাকা ঋণ নিয়ে জীবন দিতে হয়, আত্মহত্যা করতে হয়। বড় লজ্জ্বার বিষয়! বড় দু:খের বিষয়! আমাদের কৃষিকে আধূনিকায়ন করতে হবে। নীতিমালায় পরিবর্তন আনতে হবে।

‘কৃষকের শক্তি জাতীয় মুক্তি’ এই স্লােগান কে বুকে ধারণ করে কুড়িগ্রামে আজ (বৃহস্পতিবার (১৬ জুলাই) টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে ২০২৬ আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পাটির এনসিপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও জতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোজাহিদ এমপি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ উজ্বল, সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম, এনসিপির জেলা আহবায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া প্রমূখ।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর