আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি এম আর রাসেল আহমেদের নেতৃত্বে উপজেলার সকল বাজারের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামানের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আলফাডাঙ্গা থানার ওসির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি এম আর রাসেল আহমেদ উপজেলার সকল বাজারের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বেড়ীরহাট বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সভাপতি সাইফুর রহমান, হেলেঞ্চা ইউসুফের বাগ বাজার প্রতিনিধি সভাপতি ও সাধারণ সম্পাদক, বানা বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সভাপতি ও সাধারণ সম্পাদক, টাবনি বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সভাপতি ও সাধারণ সম্পাদক, গোপালপুর বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও কার্যকরী সদস্য এবং পানাইল বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সভাপতি ও সাধারণ সম্পাদক।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা ব্যবসায়ী নেতারা আলফাডাঙ্গা থানায় গিয়ে অফিসার ইনচার্জের (ওসি) আল আমিনের কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। সেখানে চুরি-ডাকাতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা প্রাধান্য পায়।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়।
Leave a Reply