1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান ​আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সঙ্গে ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি: ক্ষুব্ধ শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট খান রোকনুজ্জামান কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ তোমার ভেতরের পশুটিকে দমন করো ​আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন: জেলেদের ভিজিএফ কার্ড না থাকায় এমপি ইলিয়াস মোল্লার ক্ষোভ তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে বিডিআর কল্যাণ পরিষদের আনন্দমিছিল কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়েছেন

​মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

​কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান বিশ্বে শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনছে। এই পরিবর্তনের সঙ্গে তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়েছে ‘এআই বিয়ন্ড’ সেমিনার।

​‘আগামীর সম্ভাবনা ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীদের এআইয়ের ব্যবহার, সম্ভাবনা, প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এআইয়ের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মিয়া। বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ খলিলুর রহমান।

​সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন ‘ডিভাইনলি বাংলাদেশ’-এর চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল ফাহিম এবং সারাদেশে এআই-এর ইনিশিয়েটর আসাদুজ্জামান জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ শাফি।

​সেমিনারে বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়। শিক্ষা, ব্যবসা, চাকরি, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ছে। তাই ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের এখন থেকেই এআই ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে।

​প্রশিক্ষকরা এআই ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই এবং এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেন।

​আয়োজক প্রতিষ্ঠান আগামীর সম্ভাবনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক টি.এম. সামস তাবরিজ আকিব বলেন, “তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে পরিচিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এআইকে ভয় না পেয়ে কীভাবে নিজেদের দক্ষতা ও কর্মজীবনে কাজে লাগানো যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।”

​সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এআই সম্পর্কে তাদের ধারণা আরও পরিষ্কার হয়েছে। বিশেষ করে পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ারে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পেরেছেন তারা।

​আয়োজকরা জানান, এই একদিনের সেমিনারের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে তরুণদের জন্য আরও প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর