1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান ​আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সঙ্গে ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি: ক্ষুব্ধ শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট খান রোকনুজ্জামান কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ তোমার ভেতরের পশুটিকে দমন করো ​আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন: জেলেদের ভিজিএফ কার্ড না থাকায় এমপি ইলিয়াস মোল্লার ক্ষোভ তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে বিডিআর কল্যাণ পরিষদের আনন্দমিছিল কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়েছেন

মোঃ ইব্রাহিম হোসেন, সংবাদদাতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

​রবিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকায় তাঁর নিজ পেট্রোল পাম্প থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করেন।

​তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খিলগাঁও এলাকা থেকে কৃষক লীগ নেতা নূরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

​নূরে আলম সিদ্দিকী হক বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে জুলাই গণঅভ্যুত্থানের মামলায় তিনি ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় তাঁর ব্যবসা ও সাংবাদিকতা কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েন।

​সাংবাদিক নূরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও তাঁর গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা তাঁর দ্রুত মুক্তি এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

​নূরে আলম সিদ্দিকী হক রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গাবথুন্দিয়া গ্রামের সরদার আমজাদ হোসেনের ছেলে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পেশাগত জীবনে তিনি ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি এবং রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক ‘জনতার আদালত’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর