হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশবাদী সংগঠন ‘অরণ্য’-এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা রোপণ ও চার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ ও ভেষজ চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ও আয়োজকদের শুভেচ্ছা বক্তব্য এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী নিখিল চন্দ্র বর্মন। বিশেষ অতিথি ছিলেন কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম মন্ডল, মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আব্দুল কাদের, অরণ্যের উপদেষ্টা মোঃ নুর আমিন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস ছোবহান জুয়েলসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু জোবায়েদ সাগর। সভাপতিত্ব করেন কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মদ আল আমিন।
আয়োজকেরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই ‘সবুজ উৎসব-২০২৬’-এর মূল লক্ষ্য।
Leave a Reply