1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাগরে ঝড়ের কবলে প্রাণ হারালেন মোড়েলগঞ্জের জেলে জামাল, দিশেহারা পরিবার নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে চার শতাধিক গাছের চারা বিতরণ তারাগঞ্জে শিক্ষার মান উন্নয়নে বরাতী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এজাহারের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার ভারতে ইছামতীর পানি বৃদ্ধিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ২ জন আটক কুড়িগ্রামে গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার-২ ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৩ দিন নিখোঁজের পর মিলল কলেজছাত্র ও কাশিয়ানী’র সংবাদকর্মী হাফিজুরের মরদেহ

নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম :

​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ও ‘অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম’।

​বক্তারা বলেন, কয়েক বছর ধরে ধরলা নদীর আগ্রাসী ভাঙনে মেখলীসহ আশপাশের এলাকার শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে নদীভাঙনের হুমকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিনিয়ত ভাঙন অব্যাহত থাকায় দিন দিন ছোট হয়ে আসছে এলাকার ভূখণ্ড ও মানুষের বসবাসের জায়গা।

​বক্তারা অভিযোগ করেন, ধরলা নদীর ভাঙন রোধে এর আগে একাধিকবার মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও ভাঙন ঠেকাতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিবছর বর্ষা ও নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। এতে একদিকে মানুষ বসতভিটা ও কৃষিজমি হারাচ্ছে, অন্যদিকে অনিশ্চয়তার মধ্যে পড়ছে স্থানীয় মানুষের জীবন-জীবিকা।

​মানববন্ধন থেকে বক্তারা দ্রুত মেখলী এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর