1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান কামারগ্রাম কাঞ্চন একাডেমীর আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান এবং এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
​আনন্দঘন ও অনুপ্রেরণাদায়ক এই আয়োজনে বিদ্যালয় থেকে অসাধারণ সাফল্য অর্জনকারী ১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
​সংবর্ধনাপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন— নূর-এ জ্যোতি, কামরুন্নাহার মীম, জিনাত তাবাসসুম, হাবীবা ইয়াসমিন, মীম আক্তার জ্যোতি, মোছাঃ ফারিয়া, তাশফিকুর ইসলাম, মোঃ সোয়েব, সিয়াম হোসেন এবং মোছাঃ আছিয়া।


​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. কাওছার প্রামানিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সিনিয়র শিক্ষক নাসিরউদ্দিন মিয়ার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
​অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে অভিভাবক সদস্য মো. মোনায়েম খান আবেগঘন ও উদ্দীপনামূলক ভাষায় বলেন,
​”আজ আমাদের সন্তানদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো কামারগ্রাম কাঞ্চন একাডেমী পরিবার এবং আমাদের অভিভাবকদের দীর্ঘদিনের স্বপ্ন ও সাধনার ফসল। শিক্ষকরা যেভাবে পরম যত্ন ও আন্তরিকতায় আমাদের সন্তানদের মানুষ করার কারিগর হয়েছেন, তা সত্যিই অতুলনীয়। আমরা বিশ্বাস করি, আজকের এই কৃতি শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে অভিভাবক হিসেবে আমরা সবসময় শিক্ষকদের পাশে আছি এবং থাকব।”
​এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন সাবেক অভিভাবক সদস্য মো: মোনায়েম খান, খান আমিরুল ইসলামসহ অন্যান্য অভিভাবক ও শিক্ষকবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের এই ঈর্ষণীয় সাফল্যের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের উচ্চতর শিক্ষায় সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
​আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষকবৃন্দ। স্মারক হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক ও আগামী দিনে আরও বড় কিছু অর্জনের দৃঢ় প্রত্যয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর