1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়েছেন

​শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের জরিপ কাজে গণনাকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক দলীয়করণের অভিযোগ তুলেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। সোমবার রাত সাড়ে ৯টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর ও নায়েবে আমীরের যৌথ স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো. মনিরুজ্জামান।

​লিখিত বক্তব্যে তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের জরিপসংক্রান্ত কাজে ইউনিয়নভিত্তিক সুপারভাইজার ও গণনাকারী নিয়োগের ক্ষেত্রে চরম দলীয়করণ করা হয়েছে। এতে বিগত সরকারের সুবিধাভোগী ফ্যাসিবাদের সহযোগীদের নিয়োগ দেওয়া হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, মোরেলগঞ্জের বিভিন্ন মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগের ক্ষেত্রেও একটি পক্ষ দলীয়করণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

​উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর আমীর মো. রফিকুল ইসলাম, বারইখালী ইউনিয়ন আমীর মাওলানা মো. মহিবুল্লাহ রফিক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আলীম এবং পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আল আমীন।

​এছাড়াও সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মো. রেজাউল করিম, পৌর যুব বিভাগের সেক্রেটারি তানভিরুল ইসলাম বনি এবং জামায়াত নেতা মাওলানা মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর