1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে অপপ্রচারে কুচক্রী মহলের চক্রান্তের প্রতিবাদে আলফাডাঙ্গা বিএনপি নেতা নিয়ামত হোসেন পারভেজের সংবাদ সম্মেলন বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কিশোরগঞ্জে উদ্দীপ্ত যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনর্নিয়োগের খবরে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ৩০০ ফিটে ভুয়া ‘র‍্যাব’ সেজে ছিনতাই: ডামি পিস্তলসহ গ্রেফতার ৩ মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে নিহত ১ পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে নতুন আলোচনায় মোঃ আব্দুল সাত্তাররাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়ালঘুষ নয়, অধিকার চাই—দালালি নয়, স্বচ্ছতা চাই

বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ

  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চলাচল বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বটতলা মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) শহরের ব্যস্ততম বটতলা মোড়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বৈধতা যাচাই করা হয়।
অভিযানে সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সজীব মিয়া উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এ সময় ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহনের নিয়ম-শৃঙ্খলা ও চালকদের আইন মেনে চলার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন।


অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে কয়েকজন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
ট্রাফিক পুলিশ জানায়, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহারের জন্য সচেতন করা হচ্ছে।
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ শহরের ব্যস্ত সড়ক ও মোড়গুলোতে নিয়মিত ট্রাফিক অভিযান চললে যান চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে।
অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মোঃ জহির, সার্জেন্ট নুরুল হুদা, সার্জেন্ট আলআমিনসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, শহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর