তরিকুল ইসলাম,
যশোরের প্রতিনিধি।

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে হত্যাচেষ্টা, মারধর ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলার আসামি মো. আসাদুল ইসলাম (৫২) গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার আসাদুল ইসলাম শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামের মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর রাতে বাগআঁচড়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ২০২৪ সালের অক্টোবর মাসে শার্শা থানায় দায়ের করা একটি সহিংসতার মামলায় তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে শার্শা থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *