আলমগীর কবির,
​ আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
​আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস – সভাপতি, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি
​মোঃ রবিউল হক রিপন – সভাপতি, আলফাডাঙ্গা পৌর বিএনপি
​মোঃ নুরুজ্জামান খসরু – সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি
​মোঃ হাসিবুল হাসান হাসিব – সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা পৌর বিএনপি
​মোঃ মনিরুজ্জামান মনির – সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি।
এডভোকেট হেমায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি।
​মোঃ ইস্রাফিল মোল্যা – সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা পৌর বিএনপি।
মো: আমিনুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক।
কামরুজ্জামান কদর, প্রচার সম্পাদক, পৌর বিএনপি।
কামরুল ইসলাম দাউদ,সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবক দল।
সোহেল মোল্লা, উপজেলা যুবদল নেতা।
​সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়ামত হোসেন পারভেজ ও মোঃ শাহরিয়ার হাবিব।
​অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম নাসির তাঁর বক্তব্যে যুবদলের গৌরবোজ্জ্বল অতীত ও ঐতিহ্যের কথা স্মরণ করেন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
​আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখা যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *