প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অস্থিরতা: অব্যাহতির দাবিতে শিক্ষকদের আবেদন
মো: জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ ছাড়া অর্থ আদায় ও শিক্ষক-কর্মচারীদের হয়রানির অভিযোগ উঠেছে।…