শহীদুল ইসলাম প্রতিনিধি তারাগঞ্জ
দেশের ব্যাংকিং খাতে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছরের পথচলা পূর্তি উপলক্ষে রংপুরের তারাগঞ্জে বিশেষ আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় আইএফআইসি ব্যাংক পিএলসি, তারাগঞ্জ উপশাখায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ দশকের দীর্ঘ যাত্রায় আস্থা, অঙ্গীকার, উদ্ভাবন ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও অংশীদারিত্বকে ব্যাংকের অগ্রগতির অন্যতম প্রধান শক্তি।
ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে আইএফআইসি ব্যাংকে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি মালিকানা, ৬ হাজারের বেশি দক্ষ কর্মী এবং দেশব্যাপী ১ হাজার ৪০০টির বেশি শাখা ও উপশাখার নেটওয়ার্ক রয়েছে। পাশাপাশি ব্যাংকটির আমানতের পরিমাণ ৫৫ হাজার কোটি টাকার বেশি এবং গ্রাহক সংখ্যা ২৩ লাখেরও বেশি।
পাঁচ দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে আইএফআইসি ব্যাংক। পরিবর্তিত সময়ের সঙ্গে গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশা পূরণে ব্যাংকটি ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে।
তারাগঞ্জ উপশাখার অফিসার-ইন-চার্জ গ্রাহক ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে স্বাগত জানান।
আয়োজকদের প্রত্যাশা, আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের এই মাইলফলক উদযাপন গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে ।

Leave a Reply