1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দশক ধরে অধরা ব্রিজসীমাহীন দুর্ভোগে এলাকাবাসী আইএফআইসি ব্যাংক পি.এল.সি এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারাগঞ্জ উপশাখায় আলোচনা সভা অনুষ্ঠিত। দুর্গোৎসবের নিরাপত্তায় কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর নজরদারিশান্তি-সম্প্রীতি ও নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে রাতে পূজামণ্ডপ পরিদর্শন, কমিটিকে কঠোর নির্দেশনা শ্যামনগরের ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার রানো বিজ্ঞপ্তি,​গোপালগঞ্জের পারকুশলী সিংগারকুল থেকে কিশোর তাহিম নিখোঁজ, সন্ধান চায় পরিবার দুর্গাপূজার অপেক্ষায় তারাগঞ্জ, চলছে ৬৩ মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তূতি গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। ওপেন হার্ট সার্জারি শেষে বাড়ি ফেরা জাকিরের খোঁজখবর নিলেন মো: জাহাঙ্গীর হোসেন, কোটি টাকার বেশি বিনিয়োগ ও পাওনা টাকা উদ্ধারের দাবিতে আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার

  • প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ০৯-১০-২৬

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা এলাকায় ১ টি দেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ৪ বোতল এস্কাফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ শুক্রবার ভোর রাত তিনটার দিকে ফুলবাড়ী থানাধীন কাশীপুর ইউনিয়নস্থ অনন্তপুর মাষ্টারপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল উদ্ধার করে।

এসআরবি’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অর্ন্তগত ৬নং কাশীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান (৫০), পিতা-বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এর বাড়ির পশ্চিম পাশের বাঁশ ঝাড়ের ভেতর থেকে ০১ টি দেশীয় তৈরি পিস্তল, ০১ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ০৪ বোতল এস্কাফ পরিত্যক্ত

অবস্থায়উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামাল ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এসআরবির প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর