সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ০১ নম্বর ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ( ৮ ই অক্টোবর) বুধবার ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন আলী। সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা ।

সভায় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মজিদ হোসেন, শাহানা মোস্তফা, মোঃ আবুল হোসেন, মোঃ শোকর আলী,মোঃ নজরুল ইসলাম ও মোঃ আলোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রায়হান কবির সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় পর্যায়ে সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply