1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত লাইসেন্স নবায়ন বন্ধ, জীবিকার চাকা থমকে যাওয়ার শঙ্কা! কিশোরগঞ্জে দিশেহারা ৬০০ অটোচালক, অনিশ্চয়তায় ৫ হাজার মানুষের জীবননবায়নের অপেক্ষায় কর্মসংস্থান ও সংসার নিয়ে দুশ্চিন্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের দাবি কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে? কাটাবাড়িয়ায় জনসমুদ্র, লতিবাবাদে নির্বাচনী হাওয়া! ৯ ওয়ার্ডের মানুষের উপস্থিতিতে বোরহান উদ্দিন ভূঁইয়ার উন্নয়নের অঙ্গীকার, কমপ্লেক্স নির্মাণে দেবেন ৩০ শতাংশ জমি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়; জনকল্যাণে ব্যক্তিগত জমি দেওয়ার ঘোষণায় আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী কাশিয়ানীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাট পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান আলফাডাঙ্গায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্নীতির বিচার দাবিতে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে ২ আসামিসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার ডেঙ্গু মোকাবিলায় কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, রথখলা ময়দান থেকে শুরু কার্যক্রম জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ২৫-১০-২৬

কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গি নামক এলাকায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন নিহতের ঘটনার পর পলাতক ট্রাক চালক লুৎফর রহমান (৫০) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে জামালপুর-১৪ ও পাবনা-১২ এসআরবি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, শনিবার (২৪ অক্টোবর) রাত ৯ টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।

উল্লেখ গত ১৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আড়াইটার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী নামক এলাকায় মালবাহী একটি ট্রাক এবং যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিক্সায় থাকা লিপি (২৬), তাঁর শিশু সন্তান রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭) এবং তার বড়বোন শরিফা (৪২) নিহত হন। এছাড়া রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন।গুরুতর আহত হন নিহত শরিফার মেয়ে বৃষ্টি (২৫)।
ঘটনার পর ট্রাক ও অটোরিক্সাচালক দুর্ঘটনার পর পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতের পরিবার বাদী হয়ে ট্রাক ও অটোরিক্সাচালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে এসআরবি জামালপুর-১৪।

গ্রেফতারকৃত ট্রাকচালক লুৎফর রহমানকে পাবনা থেকে রৌমারী থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে বলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর