1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের সাতক্ষীরায় ৭৮ লাখ টাকা হেরোইন তৈরির কাঁচামাল আটক ​ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

বিএনপি নেতা আব্দুস সালাম সরকারের বাবার ইন্তেকালে আমিনুল হক ও এস এম জাহাঙ্গীরের গভীর শোক

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৩৫ বার পড়েছেন

​মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা:

উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য জনাব আব্দুস সালাম সরকারের পিতা হাজী মোহাম্মদ কাবিল বক্স সরকার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার বাদ জুমা আজমপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

​গভীর শোক প্রকাশ:

জনাব আব্দুস সালাম সরকারের বাবার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা জনাব আমিনুল হক, ঢাকা-১৮ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব জনাব মোঃ মোস্তফা জামান।

​এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে ক্ষমা করুন, তাঁর সকল নেক আমল কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। পাশাপাশি আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারটিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন, আমিন।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর