মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।
উত্তরা এলাকায় ফুটপাত ও মার্কেট দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ডিএমপি। রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে রাজলক্ষ্মী এলাকায় এ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে সেক্টর-৩ এর ২ নম্বর রোড ও ৩ নম্বর রোড এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ফুটপাতে পড়ে থাকা বিভিন্ন মালামাল জব্দ করা হয় এবং অভিযান পরিচালনার সময় ৫ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, ট্রাফিক পুলিশের এডিসি রুবেল হক, ট্রাফিক পুলিশের এসি হাসিবুর রহমান, উত্তরা রাজলক্ষী ট্রাফিক পুলিশের টি আই জলিল আজিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশের আরো অনেক ঊর্ধ্বজনক কর্মকর্তা ও কর্মচারী।
Leave a Reply