1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

মাইনি নদীতে ফুল বাসানোর মধ্যে দিয়ে তিন দিনের বিজু উৎসব শুরু

  • প্রকাশিত সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি

মাইনি নদীতে ফুল বাসানোর মধ্যে দিয়ে শুরু বিজু উৎসব
মাইনি নদীতে ফুল নিবেদনের মাধ্যমে বিজু-বিষু উৎসবের সুচনা

দিঘীনালায় মাইনি নদীতে ফুলনিবেদনের মধ্যে চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব ‘বিজু’ ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ‘বিষু’ শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার নির্বাহি অফিসার পারভেজ তানজীম শুভ উদ্বোধনের মধ্যদিয়ে মাইনি নদীর তীরে এ আয়োজনে অংশ নেন চাকমা ও ত্রিপুরা, বাঙ্গালিসহ সকল সম্প্রদায়ের নারী-পুরুষ।

ভোর থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে দল বেধে ফুল হাতে নিয়ে মাইনী নদীর তীরে জড়ো হন। পরে তারা ফুল নিবেদন করেন ‘জলবুদ্ধ’ ও ‘মা’ গঙ্গাদেবীর উদ্দেশ্য।

এসময় অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং আগামী বছর পরিবারসহ সকলের সুখ-শান্তি ও সম্মৃদ্ধি কামনা করেন তারা।

নদীতে ফুল নিবেদন করতে আসা ২নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা (জ্ঞান) বলেন, অতীতের সকল দুঃখ, গ্লানি মুছে গিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর উদ্দেশ্য ফুল নিবেদন করে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়।

বিঝু উদযাপন কমিটির আহ্বায়ক ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, প্রতিবছর জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীকে ফুল নিবেদন করে প্রার্থনা করা হয়। গতবছর সুখে-দুঃখে ছিলাম, আগামী বছরও যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, সকলের কল্যাণ কামনা করেই বিজু উৎসব শুরু করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর