1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আরও এক মাস বঙ্গভবনে থাকতে পারবেন মো. সাহাবুদ্দিন। সরকারের কোর্টে এখন বল ভুল খেললে আত্মঘাতী গোল হতে পারে- নীলফামারীতে মিয়া গোলাম পরওয়ার মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, পিঠে লেগেছে ৪৩ সেলাই ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‘কোন মা-বাবাকে যেন এরকম পরিস্থিতির মধ্যে পরতে না হয়’-কুড়িগ্রামে জুলাই শহীদ রাজিবের মা ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙ্গামাটিতে উল্টো রথযাত্রা পালিত, হাজারো ভক্তের ঢল মোরেলগঞ্জে খাল খনন প্রকল্পের টাকা ফেরত সরকারি কোষাগারে শার্শার কাচ্চি ঘরে খিচুড়ির ভিতরে পাওয়া গেল (Millipeda 🐛) কেন্নো! মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা গাছের চারা বিতরণ গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবীশ আইনজীবীকে আঘাতের অভিযোগ, বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, পিঠে লেগেছে ৪৩ সেলাই

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়েছেন

মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টার:

রাজধানীর মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। তার পিঠে অন্তত ৪৩টি সেলাই লেগেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম মো. ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এটি কোনো সাধারণ ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলা চালানো হতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগে গত বুধবার (২২ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে অজ্ঞাত তিনজন ব্যক্তি তার মোবাইল ফোনে যোগাযোগ করে বাসার গেটের সামনে এসে পাসপোর্টের বিষয়ে কথা বলেছিল। এ থেকেই পূর্বশত্রুতার কোনো সূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গতকাল রাতে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধাওয়া করলেও আটক করতে পারেননি।

প্রাথমিকভাবে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে তার পুরো পিঠজুড়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখানে অন্তত ৪৩টি সেলাই দিতে হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর