কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
বল এখন সরকারের কোটে, ভুল খেললে যে কোনো সময় আত্মঘাতী গোল হওয়ার সম্ভাবনাও রয়েছে। এজন্য সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটকে অস্বীকার করতে ব্যস্ত হয়ে পড়েছে।

তারা নির্বাচনের সময় গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চাইলেও নির্বাচিত হওয়ার পরে তা অস্বীকার করছে। বিএনপি সরকার সংস্কার চায় না তারা সংবিধান সংশোধন করতে চায়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদীয় বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান তা প্রত্যাখ্যান করে বলেছে সংবিধান সংশোধন নয় সংস্কার করতে হবে। এজন্য সংসদের ভিতরে ও বাহিরে আন্দোলন চলবে। সংবিধান সংস্কার না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোটের আন্দোলন সংসদের ভিতরেও চলবে বাহিরেও চলবে।

প্রয়োজনে গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারকে সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে। সরকার বিরোধী দলের উদারতাকে দুর্বল ভেবে ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারা এটাকে সদ্ব্যবহার করছেন। বিগত সময়ে বিরোধী দলের কোন দাবি আদায় না হলে তারা আন্দোলন ও জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতো। দেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ' এর পক্ষে ভোট দিয়ে সংবিধান সংস্কার করতে চেয়েছে। কিন্তু বিএনপি সরকার জনগণকে বিভ্রান্ত করে সংস্কারের পরিবর্তে সংশোধন ঢুকিয়ে দিয়ে ভুল প্রচার চালাচ্ছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষা শিবিরে উপরোক্ত কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন,রক্তে গড়া জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি জুলাই শহীদদের আকাঙ্খা সংবিধান সংস্কার করে দেশের মানুষের কাছে দেয়া ওয়াদা রক্ষা করুন। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একদিকে দেশের মানুষ গভীর চিন্তায়,অন্যদিকে সীমান্তে অবৈধ পুশঃইন,নতুন করে ফ্যাসিবাদী আগমনকে ফুল দিয়ে বরণ করবেন নাকি দিল্লীর ষড়যন্ত্র সামলাবেন না সেটা নিয়ে ভাবেন। আমরা আপনাকে সহযোগিতা করতে রাজি আছি কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার পরিষদ গঠন করে জনগণের স্বপ্ন পূরণ করুণ।

এ সময় জেলা জামায়াতের আমীর আব্দুস সাত্তার'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম,সহকারী অঞ্চল পরিচালক ও সাবেক জেলা আমীর আব্দুর রশীদ ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম প্রমূখ।

Leave a Reply