আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর)থেকে
নিজস্ব প্রতিবেদক:
”মাদককে না বলি, খেলাধুলায় গড়ব দেশ”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাজুড়ে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে নিরলসভাবে ছুটে বেড়চ্ছেন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

এরই ধারাবাহিকতায়, আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম এলাকার কিশোর ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলামুখী করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
ফুটবল বিতরণকালে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। কিশোর ও যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
স্থানীয় কিশোর ও শিক্ষার্থীরা এই উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং খেলাধুলা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী তরুণ ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

Leave a Reply