1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন গোপালগঞ্জে কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি সরকারি অফিসে ভাঙচুর: আলফাডাঙ্গা সমাজসেবা অফিসের থাই গ্লাস ভাঙার ঘটনায় তীব্র ক্ষোভ, তদন্তে পুলিশ মাদককে না বলুন, খেলাধুলায় মন দিন: আলফাডাঙ্গায় কিশোরদের মাঝে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হেমায়েত হোসেন এর উদ্যোগে ফুটবল বিতরণ রাঙ্গামাটিতে ৫ শতাধিক পাহাড় ধস ও বন্যাদুর্গত পরিবারের পাশে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন রাঙ্গামাটিতে ৫ শতাধিক পাহাড় ধস ও বন্যাদুর্গত পরিবারের পাশে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিককে কেয়ার বাংলাদেশের রিলিফ প্যাক প্রদান মরিশাস প্রবাসী আকাশ মিয়ার মানবিক সহায়তা: গরম তরকারিতে দগ্ধ প্রতিবন্ধী কিশোরী নীলার পাশে মানবতার ‘ফেরিওয়ালা’

মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ

  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

রাজধানী ঢাকায় অবস্থানরত মোরেলগঞ্জ উপজেলার অধিবাসীদের সামাজিক সংগঠন ‘মোরেলগঞ্জ ফাউন্ডেশন, ঢাকা’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মসিউর রহমান-এর সভাপতিত্বে ফাউন্ডেশনের সমিতি ও জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বী ৩ জন প্রার্থীর সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)-কে (ভোটার নং-২৩৬) আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ইতোপূর্বে, ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতিসহ অন্যান্য সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষিত হওয়ায় শুক্রবার রাজধানীর কাকরাইলে অবস্থিত উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নির্ধারিত সাধারণ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ) বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১১নং বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। ঢাকা ও মোরেলগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মোঃ সাইফুল ইসলাম সরদার (সোহাগ)-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে মোরেলগঞ্জ ফাউন্ডেশন আরও গতিশীল হবে এবং বহরবুনিয়া ইউনিয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর