1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড শুমারি: পরীক্ষা অবাধ ও নিরপেক্ষ হবে—ইউএনও রিফাত নূর মৌসুমী মোরেলগঞ্জে দুই ফার্মেসীকে অর্থদন্ড যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ ​স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন: মোরেলগঞ্জের ইউএইচএফপিও বরখাস্ত আলফাডাঙ্গায় মধুমতীতে প্রশাসনের ঝটিকা অভিযান: ৭০ হাজার টাকার ক্ষতিকর চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস গোপালগঞ্জে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা দিলেন ডিআইজি কিশোরগঞ্জে আগেই হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন দুই শিক্ষক মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড শুমারি: পরীক্ষা অবাধ ও নিরপেক্ষ হবে—ইউএনও রিফাত নূর মৌসুমী

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

আলমগীর কবির,
​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ‘ফ্যামিলি কার্ড-২০২৬’ কর্মসূচির শুমারিকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী।
​আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


​সভায় ইউএনও রিফাত নূর মৌসুমী জানান, আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে এই নিয়োগ পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটি অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও সম্পূর্ণ নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে জানান, কোনো ধরনের সুপারিশ বা অনিয়মের সুযোগ নেই; কেবল সম্পূর্ণ যোগ্য ও মেধার ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করা হবে।
​পরীক্ষাটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর