1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মারিয়া ইউনিয়নে নির্বাচনি উত্তাপ, বগাদিয়া বিন্নাগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামকে ঘিরে মতবিনিময় সভা ‘ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নয়’ — শার্শায় এমপি মাওলানা আজীজুর রহমান আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজ আয়োজিত চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ইমন একাদশের ‘ব্ল্যাক প্যান্থার’ উত্তরখানে ১৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নেপথ্যে নানা প্রশ্ন তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়েছেন

আবিদ হাসান, বেনাপোল থেকে:

যশোরের বেনাপোল সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য দেশে প্রবেশ ঠেকাতে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭৯ হাজার ৫০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এর ফলে মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি পাচারকারীদের তৎপরতাও অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে বিজিবি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত ব্যবহার করে যাতে কোনো ধরনের অবৈধ মাদক বা চোরাচালানি পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্র জানায়, বেনাপোল সীমান্ত চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচারের বিভিন্ন চেষ্টা ব্যর্থ হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর