1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলফাডাঙ্গা উপজেলাধীন বিশিষ্ট সমাজ সেবক ইতালিয়ান প্রবাসী আব্দুর রহমান জিকো’র সহধর্মিণীর আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা মোরেলগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কিশোরগঞ্জে রিক্সাচালকের ঘরে ৩ নবজাতকের জন্ম,শিশু খাদ্যে অসহায় দম্পতি কৃষক কার্ডে কৃষকের মিলবে ১০ সুবিধা, বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন কার্যক্রম শুরু! সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে মোরেলগঞ্জে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত। মোরেলগঞ্জে পাটজাত দ্রব্যের ব্যবহার না থাকায় দুই দোকানিকে অর্থদন্ড কাশিয়ানীতে স্কুলছাত্র জাহিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কাশিয়ানীতে স্কুলছাত্র জাহিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে র‍্যাব-১৩’র উদ্যোগে নীলফামারীতে মতবিনিময় সভা সংবাদ সম্মেলন করে কাশিয়ানীর রাতইল ইউনিয়নে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে ৩ নেতার পদত্যাগ।

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত

  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী সিপিজি কার্যালয়ে এ সভার আয়োজন করে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ।
সিএমসি সভাপতি মাহামুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন। সিএমসি সদস্য আবু ফরিদের সঞ্চালনায় বাঘ সংরক্ষণ ও সুন্দরবন রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কলাগাছিয়া বনবিভাগ কেন্দ্রের ইনচার্জ সুলজ কুমার দ্বীপ, ফরেস্ট জামে মসজিদের ইমাম রেজাউল করিম, সিপিজি সদস্য পঞ্চি রানী ও রুহুল আমিন, সিএমসি সদস্য আব্দুর রশিদ এবং উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।


বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশের জাতীয় গর্ব নয়, এটি সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, মানব-বন্যপ্রাণীর সংঘাত এবং অবৈধ কর্মকাণ্ডের কারণে বাঘের আবাসস্থল ক্রমেই হুমকির মুখে পড়ছে। এ সংকট মোকাবিলায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণ, সহ-ব্যবস্থাপনা কমিটি এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, সুন্দরবন টিকে থাকলে উপকূলীয় জীববৈচিত্র্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা এবং লাখো মানুষের জীবিকা সুরক্ষিত থাকবে। তাই বিশ্ব বাঘ দিবসের প্রতিপাদ্য “সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ” বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

আলোচনা অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে র‍্যালী করা হয়।  

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর