1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বটতলায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান: হেলমেটবিহীন চালকদের জরিমানা, যাচাই করা হলো লাইসেন্স ও গাড়ির কাগজপত্রশহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানে ট্রাফিক পুলিশ শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে অপপ্রচারে কুচক্রী মহলের চক্রান্তের প্রতিবাদে আলফাডাঙ্গা বিএনপি নেতা নিয়ামত হোসেন পারভেজের সংবাদ সম্মেলন বোয়ালমারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবী তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কিশোরগঞ্জে উদ্দীপ্ত যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনর্নিয়োগের খবরে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ৩০০ ফিটে ভুয়া ‘র‍্যাব’ সেজে ছিনতাই: ডামি পিস্তলসহ গ্রেফতার ৩ মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে নিহত ১ পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে নতুন আলোচনায় মোঃ আব্দুল সাত্তাররাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়ালঘুষ নয়, অধিকার চাই—দালালি নয়, স্বচ্ছতা চাই

আলফাডাঙ্গায় কলেজছাত্র সুমনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল বড়ভাগ: ‘হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে ডিগ্রী ফাইনাল ইয়ারের মেধাবী শিক্ষার্থী মোঃ সুমন শেখকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। এলাকার শীর্ষ সন্ত্রাসী, কিলার, চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ধর্ষক মোঃ হুসাইন শেখ ওরফে হাতকাটা হুসাইন ও তার গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা।
​আজ ২৮ জুন ২০২৬ ইং, রোজ রবিবার বিকেলে উপজেলার বড়ভাগ গ্রামবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, নিহতের পিতা আলাউদ্দিন শেখ, বড় ভাই শামীম শেখ, বোন সানজিদা ও সরজিনাসহ
সহপাঠী, টগরবন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম শেখ সহ এলাকার সর্বস্তরের শতশত বিক্ষুব্ধ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​প্রকাশ্য দিবালোকে নৃশংসতা
​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সুমন শেখ একজন নিরীহ ও মেধাবী ছাত্র ছিলেন। তার ডিগ্রী ফাইনাল পরীক্ষা চলাকালীন এভাবে প্রকাশ্য দিবালোকে একদল চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধী চক্র তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করবে—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাতকাটা হুসাইন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধের রাজত্ব কায়েম করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও প্রশাসনের সঠিক নজরদারির অভাবে সে বারবার পার পেয়ে গেছে, যার চূড়ান্ত পরিণতি রূপ নিয়েছে সুমনের এই নৃশংস হত্যাকাণ্ডে।


​প্রশাসনের প্রতি আল্টিমেটাম ও ফাঁসির দাবি
​মানববন্ধন থেকে নিহতের কান্নায় ভেঙে পড়া মা-বাবা এবং গ্রামবাসী খুনিদের অবিলম্ব গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন:
​”আমাদের শান্ত গ্রামকে অপরাধের স্বর্গরাজ্য বানাতে দেওয়া হবে না। হাতকাটা হুসাইন এবং তার এই খুনি চক্রের প্রতিটি সদস্যকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে।”


​তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি মূল আসামিদের গ্রেপ্তার করা না হয়, তবে আলফাডাঙ্গাসহ পুরো ফরিদপুরে আরও কঠোর ও তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।
​মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি বড়ভাগের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুনিদের ফাঁসির দাবিতে স্লোগান দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর