1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত লাইসেন্স নবায়ন বন্ধ, জীবিকার চাকা থমকে যাওয়ার শঙ্কা! কিশোরগঞ্জে দিশেহারা ৬০০ অটোচালক, অনিশ্চয়তায় ৫ হাজার মানুষের জীবননবায়নের অপেক্ষায় কর্মসংস্থান ও সংসার নিয়ে দুশ্চিন্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের দাবি কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে? কাটাবাড়িয়ায় জনসমুদ্র, লতিবাবাদে নির্বাচনী হাওয়া! ৯ ওয়ার্ডের মানুষের উপস্থিতিতে বোরহান উদ্দিন ভূঁইয়ার উন্নয়নের অঙ্গীকার, কমপ্লেক্স নির্মাণে দেবেন ৩০ শতাংশ জমি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়; জনকল্যাণে ব্যক্তিগত জমি দেওয়ার ঘোষণায় আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী কাশিয়ানীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাট পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান আলফাডাঙ্গায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্নীতির বিচার দাবিতে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে ২ আসামিসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার ডেঙ্গু মোকাবিলায় কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, রথখলা ময়দান থেকে শুরু কার্যক্রম জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

​হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:

​জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে ৩৬ দিনব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখা।
​বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
​কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর, রাজারহাট উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগরসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
​এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মদানকারী শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং দেশ গঠনে জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই ৩৬ দিনব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট পর্যন্ত জেলাজুড়ে বিভিন্ন স্মরণসভা, আলোচনা সভা, গণসংযোগ, সাংস্কৃতিক আয়োজন ও জনসম্পৃক্তমূলক কর্মসূচি পর্যায়ক্রমে পালন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর