1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সড়কে ঝড়ল কন্যাগুরুতর আহত বাবা-মাসহ ৩জন ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন তুরাগ থানা এলাকা থকে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন ​ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও ইমাদ পরিবহনের বাসের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত লাইসেন্স নবায়ন বন্ধ, জীবিকার চাকা থমকে যাওয়ার শঙ্কা! কিশোরগঞ্জে দিশেহারা ৬০০ অটোচালক, অনিশ্চয়তায় ৫ হাজার মানুষের জীবননবায়নের অপেক্ষায় কর্মসংস্থান ও সংসার নিয়ে দুশ্চিন্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের দাবি কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে? কাটাবাড়িয়ায় জনসমুদ্র, লতিবাবাদে নির্বাচনী হাওয়া! ৯ ওয়ার্ডের মানুষের উপস্থিতিতে বোরহান উদ্দিন ভূঁইয়ার উন্নয়নের অঙ্গীকার, কমপ্লেক্স নির্মাণে দেবেন ৩০ শতাংশ জমি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়; জনকল্যাণে ব্যক্তিগত জমি দেওয়ার ঘোষণায় আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী কাশিয়ানীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাট পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান

দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে?

  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২২৬ বার পড়েছেন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ইদানীং মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের উৎপাত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তার অভাব সৃষ্টি করেছে। ঘনবসতিপূর্ণ এবং বিমানবন্দর ও উত্তরার কাছাকাছি ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলটি মাদক সিন্ডিকেটের অন্যতম ট্রানজিট বা হটস্পটে পরিণত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণখানের বিভিন্ন গলিতে প্রকাশ্যে মাদক ও ইয়াবা বিক্রির সুনির্দিষ্ট খবর এবং ভিডিও বেশ চাঞ্চল্য তৈরি করেছে। দক্ষিণখানের বিভিন্ন অলিগলি, যেমন—চালাবন হাজীপাড়া,নদ্দাপাড়া, মোল্লারটেক, আশিয়ানা সিটি, কসাইবাড়ি ও জয়নাল মার্কেট সংলগ্ন এলাকায় মাদকের বিস্তার চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি বেচাকেনা হয় ইয়াবা ও গাঁজা। এছাড়া ফেনসিডিল, ডাইরেক্ট ইনজেকশন এবং বিভিন্ন ধরনের ভেজাল নেশাজাতীয় ওষুধের বেচাকেনাও রয়েছে।
মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থাকতে খুচরা বিক্রির জন্য রিক্সা চালক, নারী, কিশোর ও স্থানীয় পথশিশুদের ভাসমান এজেন্ট হিসেবে ব্যবহার করে থাকে। মোবাইল ট্র্যাকিং এড়াতে তারা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং কোড
ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেনদেন পরিচালনা করে। এলাকাগুলোতে মাদকের সয়লাভের ব্যাপকতা দেখে জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত হেলাল তালুকদার কে মাঝেমধ্যেই উঠান বৈঠক করে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াস লক্ষ্য করা যায়। চালাবন হাজীপাড়া বিল্লাতআলী স্কুল রোড ও মাটির মসজিদ এলাকায় প্রকাশ্যে কিছু রিক্সা চালককে গাজা ও ইয়াবা সেবন করতে দেখা যায়।


এলাকাবাসীর ভাষ্যমতে থানা পুলিশের টহল ও নজরদারির অভাবেই মাদক সেবন প্রকাশ্যে হচ্ছে। মাদকের প্রভাবে এলাকায় চুরিদারি বৃদ্ধি পেয়েছে।
দক্ষিনখান থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর