1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সড়কে ঝড়ল কন্যাগুরুতর আহত বাবা-মাসহ ৩জন ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন তুরাগ থানা এলাকা থকে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন ​ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও ইমাদ পরিবহনের বাসের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত লাইসেন্স নবায়ন বন্ধ, জীবিকার চাকা থমকে যাওয়ার শঙ্কা! কিশোরগঞ্জে দিশেহারা ৬০০ অটোচালক, অনিশ্চয়তায় ৫ হাজার মানুষের জীবননবায়নের অপেক্ষায় কর্মসংস্থান ও সংসার নিয়ে দুশ্চিন্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের দাবি কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে? কাটাবাড়িয়ায় জনসমুদ্র, লতিবাবাদে নির্বাচনী হাওয়া! ৯ ওয়ার্ডের মানুষের উপস্থিতিতে বোরহান উদ্দিন ভূঁইয়ার উন্নয়নের অঙ্গীকার, কমপ্লেক্স নির্মাণে দেবেন ৩০ শতাংশ জমি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়; জনকল্যাণে ব্যক্তিগত জমি দেওয়ার ঘোষণায় আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী কাশিয়ানীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাট পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান

ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন

  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬-১০-২০২৬

কুড়িগ্রাম শহরের ভিতর দিয়ে নিমির্ত মহাসড়ক প্রশস্তকরণ ও নির্মাণকাজে পথচারীদের চলাচলের জন্য কোনো ফুটপাত বা ওয়াকওয়ে না রাখায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। সড়কটিতে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের যাতায়াতে দুর্ঘটনার ঝুঁকি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক নির্মাণের পাশাপাশি অবিলম্বে পরিকল্পিত ফুটপাত রাখার দাবিতে হাজারো মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সামনে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পথচারীসহ স্থানীয় বাসিন্দারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন সরকার, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, দারুল হিকমা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, শিক্ষক আল-আমিন ও ছাত্রদল নেতা মো. লিমন হোসেনসহ অন্যরা।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মহাসড়কের পাশে রয়েছে কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন হাজারো শিক্ষার্থী যাতায়াত করে। পাশাপাশি চলাচল করেন শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারীরা। কিন্তু সড়ক সংস্কারের আগে ফুটপাত থাকলেও বর্তমানে তা বিলুপ্ত করা হয়েছে। এতে ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। বিশেষ করে শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বক্তারা বলেন, সড়ক উন্নয়ন মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য। কিন্তু ফুটপাত ছাড়া মহাসড়ক নির্মাণ করা হলে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফুটপাতের বিষয়টি নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর