1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সড়কে ঝড়ল কন্যাগুরুতর আহত বাবা-মাসহ ৩জন ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন তুরাগ থানা এলাকা থকে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন ​ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও ইমাদ পরিবহনের বাসের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত লাইসেন্স নবায়ন বন্ধ, জীবিকার চাকা থমকে যাওয়ার শঙ্কা! কিশোরগঞ্জে দিশেহারা ৬০০ অটোচালক, অনিশ্চয়তায় ৫ হাজার মানুষের জীবননবায়নের অপেক্ষায় কর্মসংস্থান ও সংসার নিয়ে দুশ্চিন্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের দাবি কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে? কাটাবাড়িয়ায় জনসমুদ্র, লতিবাবাদে নির্বাচনী হাওয়া! ৯ ওয়ার্ডের মানুষের উপস্থিতিতে বোরহান উদ্দিন ভূঁইয়ার উন্নয়নের অঙ্গীকার, কমপ্লেক্স নির্মাণে দেবেন ৩০ শতাংশ জমি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়; জনকল্যাণে ব্যক্তিগত জমি দেওয়ার ঘোষণায় আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী কাশিয়ানীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাট পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সড়কে ঝড়ল কন্যাগুরুতর আহত বাবা-মাসহ ৩জন

  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬-১০-২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বিদ্যাকানন স্কুলের সামনে নাইটকোচের সাথে যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে মনিকা মালী (৭) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অটোচালক মোজাম্মেল হক (৩৫)সহ আহত হয়েছে নিহত শিশুর বাবা অনন্ত মালী (৩০) ও মা আদুরী বালা (২৫)।
সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকাবাসী গুরুতর আহত অটোরিক্সার ৪ যাত্রীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত শিশুটির বাবা অনন্ত মালী ও আদুরী বালাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অটোচালক মোজাম্মেল হককে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, অটোরিক্সাটি লালমনিরহাট জেলার বড়বাড়ী থেকে কুড়িগ্রামের দিকে আসছিল। অপরদিকে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পিংকী কোচটি কাঁঠালবাড়ী বিদ্যাকানন স্কুলের সামনে অটোরিক্সার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন ৪জন। এদের মধ্যে মনিকা মালী নামে শিশুটিকে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিসর্গ মেরাজ চৌধুরী শিশুটির নিহতের খবর নিশ্চিত করে জানান, গুরুতর আহত অনন্ত মালী ও মা আদুরী বালাকে রংপুরে রেফার্ড করা হয়েছে। আহত অটোচালক মোজাম্মেল হক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, নিহত শিশু মনিকা মালী তার বাবা-মায়ের সাথে লালমনিরহাট জেলার বড়বাড়ী থেকে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী মুক্তারাম এলাকায় ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত অটোচালক মোজাম্মেল হকের বাড়ী কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ নেফারদরগা এলাকায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর