1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সড়কে ঝড়ল কন্যাগুরুতর আহত বাবা-মাসহ ৩জন ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন তুরাগ থানা এলাকা থকে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন ​ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও ইমাদ পরিবহনের বাসের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত লাইসেন্স নবায়ন বন্ধ, জীবিকার চাকা থমকে যাওয়ার শঙ্কা! কিশোরগঞ্জে দিশেহারা ৬০০ অটোচালক, অনিশ্চয়তায় ৫ হাজার মানুষের জীবননবায়নের অপেক্ষায় কর্মসংস্থান ও সংসার নিয়ে দুশ্চিন্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের দাবি কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে? কাটাবাড়িয়ায় জনসমুদ্র, লতিবাবাদে নির্বাচনী হাওয়া! ৯ ওয়ার্ডের মানুষের উপস্থিতিতে বোরহান উদ্দিন ভূঁইয়ার উন্নয়নের অঙ্গীকার, কমপ্লেক্স নির্মাণে দেবেন ৩০ শতাংশ জমি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়; জনকল্যাণে ব্যক্তিগত জমি দেওয়ার ঘোষণায় আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী কাশিয়ানীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাট পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান

তুরাগ থানা এলাকা থকে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন

  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।
ডিবি ওয়ারী বিভাগের একটি বিশেষ আভিযানিক দল গোপন নজরদারি ও প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে তুরাগ থানা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলো- জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান (৩৮), প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) এবং সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)। তাদের মধ্যে জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান চক্রটির মূল হোতা বলে জানা গেছে।
অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি ফাঁকা চেক ও একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়েছে।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে মধ্যবয়সী ও বয়স্ক ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। পরে কৌশলে তাদের নির্ধারিত বাসা বা হোটেল কক্ষে ডেকে নেওয়া হতো। সেখানে চক্রটির পুরুষ সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন করত। এ সময় আপত্তিকর অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো। এমনকি একবার অর্থ আদায়ের পরও ব্ল্যাকমেইল করে পুনরায় টাকা দাবি করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চক্রটির সদস্যরা ঘন ঘন বাসা ও আস্তানা পরিবর্তন করত। পাশাপাশি ভুয়া নামে নিবন্ধিত সিম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করত।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর