1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত

ডিএনসিসি ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে হেলাল তালুকদার এগিয়ে

  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩১০ বার পড়েছেন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে একক ভাবে দলীয় ও সাধারণ ভোটারদের বিবেচনায় এগিয়ে আছেন সাধারণ মানুষের জনপ্রিয় নেতা হেলাল তালুকদার। অতীতে তিনি ১নং ওয়ার্ড থেকেও কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালের নির্বাচনে ৪৭ নং ওয়ার্ড থেকে তিনি অংশগ্রহণ করে বিপুল জনসমর্থন পেলেও তৎকালীন ফ্যাসিষ্ট আওয়ামী সরকার ভোট কারচুপির ‘করে জয় ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ সাধারণ ভোটারদের। তবে জয় না পেলে ও মানুষের সেবা ও অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকায় তিনি এলাকায় ‘জনতার কাউন্সিলর’ হিসেবেই পরিচিতি লাভ করেছেন।


দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান এবং ৫ ই আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর এলাকার রাজনৈতিক প্রেক্ষাপট এখন আগের তুলনায় ভিন্ন ধারার। দক্ষিনখান থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা হেলাল তালুকদার রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি একজন স্বচ্ছ ইমেজের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু থাকলেও তাকে দমাতে পারেননি ফ্যাসিস্ট সরকার। যদিও দু এক জনের মুখে তাকে নিয়ে কিশোর গ্যাং আশ্রয়দাতা বলে অভিযোগ পেলেও এ-র কোন সত্যতা পাওয়া যায়নি। বরং হারুন নামে জনৈক রিকশা চালক বলেন ওনারমত ভালো মানুষ আর একটা দেখিনি । আমার নিরীহ সন্তান জয় কে মিজানের গ্যারেজ এলাকার বাবুর্চির সন্তান হত্যা মামলায় ফঁাসানোর চেষ্টা করেন তদন্তকারী এসআই । বিষয়টি নিয়ে আমি হেলাল তলুকদারের শরণাপন্ন হলে তিনি সাথে সাথে আমার কাছ থেকে আইয়ুর নাম্বার নিয়ে তাকে ফোন করে বলেন আসলে কি ছেলেটা দোষী কিনা? উত্তরে পুলিশ জানান সন্দেহের বশবর্তী হয়ে তাকে ফোন দিয়েছি।তৎক্ষণাথ হেলাল তালুকদার পুলিশকে বলেন নিরীহ লোককে কোনভাবে হয়রানি করা যাবে না। হেলাল তালুকদার কে নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, হেলাল তালুকদারের বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজি বা দখলবাজির অভিযোগ নেই, যা বর্তমান সময়ের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। তবে তিনি একজন ব্যবসায়ী। হেলাল উদ্দিন তালুকদার দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত।
এলাকার সচেতন নাগরিকরা বলছেন, ৪৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে একজন সৎ ও সাহসী জনপ্রতিনিধির প্রয়োজন। তারা। হেলাল তালুকদারের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতা তাকে অন্য প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে রেখেছে।


এ বিষয়ে হেলাল তালুকদার বলেন, “আমি বরাবরই জনগণের পাশে ছিলাম এবং থাকবো। বিগত দিনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এখন সময় এসেছে জনগণের শাসন কায়েম করার। ৪৭ নং ওয়ার্ডের মানুষ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তবে আমি এই ওয়ার্ডকে একটি আদর্শ ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে উপহার দেব।”
ভোটারদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে এবার ৪৭ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে হেলাল তালুকদারের জয় এখন সময়ের দাবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর