1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ রেলি নারান্দী ইউনিয়নে কৃষি কার্যালয় যেন পরিত্যক্ত, উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনানথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ​সারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা কিশোরগঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা আশ্বাসের বৃত্তে বন্দী শিক্ষকএমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

রূপম চাকমা, বাঘাইছড়ি

​রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার ও রূপকারী ইউনিয়নের আওতাধীন দুইটিলা সেনাক্যাম্প এলাকায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং

বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

​বুধবার (১ এপ্রিল) সকালে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকহারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

​তিনি উপস্থিত সকলকে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। সেই সাথে প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।

​গাছের চারা পেয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণ বাঘাইহাট জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহও বৃদ্ধি করবে।

​বাঘাইহাট জোন জানিয়েছে, জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর