1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে রেল লাইন পার হতে কাটা পরল বৃদ্ধার দেহ অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সড়কে ঝড়ল কন্যাগুরুতর আহত বাবা-মাসহ ৩জন ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন তুরাগ থানা এলাকা থকে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন ​ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও ইমাদ পরিবহনের বাসের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত লাইসেন্স নবায়ন বন্ধ, জীবিকার চাকা থমকে যাওয়ার শঙ্কা! কিশোরগঞ্জে দিশেহারা ৬০০ অটোচালক, অনিশ্চয়তায় ৫ হাজার মানুষের জীবননবায়নের অপেক্ষায় কর্মসংস্থান ও সংসার নিয়ে দুশ্চিন্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের দাবি কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে?

কুড়িগ্রামে রেল লাইন পার হতে কাটা পরল বৃদ্ধার দেহ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৭-১০-২০২৬

কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পরে বছিরন বেওয়া (৭১) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত বছিরন বেওয়া ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মণ্ডলপাড়া এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় উলিপুর থেকে ছেড়ে আসা রমনা-কুড়িগ্রামগামী একটি লোকাল ট্রেন চলে আসলে তিনি দ্রুত সড়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তিনি লাইনের ওপর কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কারও অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর