1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে রেল লাইন পার হতে কাটা পরল বৃদ্ধার দেহ অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে সড়কে ঝড়ল কন্যাগুরুতর আহত বাবা-মাসহ ৩জন ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন তুরাগ থানা এলাকা থকে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন ​ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও ইমাদ পরিবহনের বাসের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত লাইসেন্স নবায়ন বন্ধ, জীবিকার চাকা থমকে যাওয়ার শঙ্কা! কিশোরগঞ্জে দিশেহারা ৬০০ অটোচালক, অনিশ্চয়তায় ৫ হাজার মানুষের জীবননবায়নের অপেক্ষায় কর্মসংস্থান ও সংসার নিয়ে দুশ্চিন্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্তের দাবি কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার দক্ষিনখান এলাকাকে মাদকমুক্ত করবেন কে?

অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়েছেন

মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সফল সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট শিক্ষানুরাগী, ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশকে একটি সাজানো ও বানোয়াট চাঁদাবাজির মামলায় বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ৩৪ নং ওয়ার্ড বিএনপি, এর অঙ্গসংগঠন এবং এলাকাবাসী। সোমবার (২৬ অক্টোবর) ৩৪ নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ঢল নামে।
ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার ও মিথ্যা মামলার অভিযোগ সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে এবং দলের দুঃসময়ে অ্যাডভোকেট মাসুম খান রাজেশ রাজপথে থেকে নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে আন্দোলনকে সফল করার চেষ্টা করেছেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা ও বিজয়ের সম্ভাবনা দেখে একটি কুচক্রী মহল ও স্বার্থান্বেষী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। প্রশাসনকে ভুল বুঝিয়ে এবং প্রভাবিত করে এই গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তারা।


নেতাকর্মীদের প্রতিক্রিয়া ও ত্যাগের মূল্যায়ন বক্তারা আরও বলেন, যিনি বা যারা বিগত দিনে দলের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ সম্পূর্ণ হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত। অ্যাডভোকেট মাসুম খান রাজেশের মতো ভালো মানুষ বাংলাদেশে পাওয়া কঠিন। দলের দুর্দিনে তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। তাঁর যা সম্পদ রয়েছে, তাতে তাঁর এক টাকাও চাঁদাবাজি করা লাগে না; বরং তিনি শত শত মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর মতো একজন ভালো মানুষকে দ্রুত মুক্তি না দিলে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা দোসরদের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা যায়, ঢাকা মহানগর উত্তর সকল থানা ও ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে এই গ্রেপ্তারে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


“প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা-১৩ আসনের সাংগঠনিক টিম প্রধান এবং আগামী ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মোহাম্মদ ইউসুফ, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান রেজা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ থেকে অবিলম্বে অ্যাডভোকেট মাসুম খান রাজেশের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর