1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক আলফাডাঙ্গায় সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ: যুবদল ও বিএনপির সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় ইছাপাশা মাদ্রাসায় দিনব্যাপী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত এক দশক ধরে অধরা ব্রিজসীমাহীন দুর্ভোগে এলাকাবাসী আইএফআইসি ব্যাংক পি.এল.সি এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারাগঞ্জ উপশাখায় আলোচনা সভা অনুষ্ঠিত। দুর্গোৎসবের নিরাপত্তায় কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর নজরদারিশান্তি-সম্প্রীতি ও নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে রাতে পূজামণ্ডপ পরিদর্শন, কমিটিকে কঠোর নির্দেশনা শ্যামনগরের ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার রানো বিজ্ঞপ্তি,​গোপালগঞ্জের পারকুশলী সিংগারকুল থেকে কিশোর তাহিম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

আলফাডাঙ্গায় ইছাপাশা মাদ্রাসায় দিনব্যাপী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে ফরিদপুরের আলফাডাঙ্গায় ইছাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের মহাতামিম মুফতি আব্দুল্লাহ্ আল মামুন ও পরিচালনা কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার জয়নগর কলেজের সহকারী অধ্যাপক ও সংশ্লিষ্ট মাদ্রাসার সেক্রেটারি গোলাম মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সুমন রায়। তিনি কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধসহ নানা স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
​অনুষ্ঠানের শুরুতে—“সন্তানদের তোমরা আদব শেখাও ও উত্তম দীক্ষা দাও”—হাদিসের এই অমিয় বাণী স্মরণ করিয়ে দিয়ে উপস্থিত অভিভাবকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
​সমাবেশে বক্তব্য প্রদানকালে অতিথিরা বলেন, “একটি শিশুর সঠিক বিকাশে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; পরিবার ও অভিভাবকদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সন্তানদের সৎ, আদব-কায়দা সম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা রাখতে হবে।”


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। তিনি তাঁর বক্তব্যে মাদ্রাসার শিক্ষার পরিবেশ বৃদ্ধি ও এতিমখানার সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
​সমাবেশে স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি, সুধীবৃন্দ, মাদ্রাসার শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর