1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক আলফাডাঙ্গায় সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ: যুবদল ও বিএনপির সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় ইছাপাশা মাদ্রাসায় দিনব্যাপী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত এক দশক ধরে অধরা ব্রিজসীমাহীন দুর্ভোগে এলাকাবাসী আইএফআইসি ব্যাংক পি.এল.সি এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারাগঞ্জ উপশাখায় আলোচনা সভা অনুষ্ঠিত। দুর্গোৎসবের নিরাপত্তায় কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর নজরদারিশান্তি-সম্প্রীতি ও নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে রাতে পূজামণ্ডপ পরিদর্শন, কমিটিকে কঠোর নির্দেশনা শ্যামনগরের ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার রানো বিজ্ঞপ্তি,​গোপালগঞ্জের পারকুশলী সিংগারকুল থেকে কিশোর তাহিম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

  • প্রকাশিত সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

শহীদুল ইসলাম তারাগঞ্জ প্রতিনিধি :

রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।রোববার সন্ধ্যা আনুমানিক ৬টায় উপজেলার আলমপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মো. হামিদুল ইসলাম (৫০) ও মো. মোকছেদ ইসলামকে (২৫) যথাক্রমে ছয় মাস ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. আব্দুল রাজ্জাককে (৫১) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে অর্থদণ্ডও দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার সেরমস্ত টিনওয়ালাপাড়ার মকবার হোসেনের ছেলে। একই এলাকার টিনওয়ালাপাড়ার মজিবর রহমানের ছেলে মোকছেদ ইসলাম। অপর দণ্ডপ্রাপ্ত আব্দুল রাজ্জাক উপজেলার চিকলিহাট এলাকার দোয়ালীপাড়ার সমসের আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোনাব্বর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজু মিয়া প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে তারাগঞ্জ থানার একটি দল সার্বিক সহযোগিতা করে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেনের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি বলেন, “মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর