1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়ার্দার গ্রেফতার ​”গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।” উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম সমাজ বদলাতে চাই? আগে নিজেকে বদলাই আমার বিবেকের কাছে আমার জবাবদিহি মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতার নির্দেশ- সৌরভ রেজা কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হোটেল বয়ের কাজ করেও সেরা সাফল্য কৌশিকের : ঋণ ও দারিদ্র্যতা চিকিৎসক হওয়ার স্বপ্নের প্রধান বাঁধা

আলফাডাঙ্গায় সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ: যুবদল ও বিএনপির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৮৫ বার পড়েছেন

আলমগীর কবির,
​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় সারের ডিলার নিয়োগে চরম অনিয়ম, অবৈধ ঘুষ বাণিজ্য এবং আওয়ামী লীগ অনুসারীদের পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় উপজেলা যুবদল ও পৌর বিএনপির একাংশ।
​রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় আলফাডাঙ্গা পৌর সদর বাজারস্থ বিএনপি নেতা খোসবুর রহমান খোকনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ ও উপস্থাপন করেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো: শাহিন মোল্লা এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: বাশারুল বারী।

​সংবাদ সম্মেলনেনেতৃবৃন্দঅভিযোগ করে বলেন, দেশ যখন ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আলফাডাঙ্গায় সারের বিসিআইসি ও খুচরা ডিলারশিপ বরাদ্দে একশ্রেণীর অসাধু কর্মকর্তা ও স্থানীয় সুবিধাবাদী চক্র মোটা অঙ্কের আর্থিক লেনদেনে মেতে উঠেছে। বিগত ১৫ বছর সাধারণ কৃষককে জিম্মি করা ও সারের কৃত্রিম সংকট তৈরিতে জড়িত আওয়ামী পরিবারের সদস্যদের পুনরায় মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ডিলারশিপ পাইয়ে দেওয়া হচ্ছে।

​সংবাদ সম্মেলনে চিহ্নিত কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়, তারা হলেন আলফাডাঙ্গা ইউনিয়নের দাউদ মোল্যা (বিএনএফ), টগরবন্দ ইউনিয়নের আলামিন শেখ টোকন (আওয়ামী লীগ), বানা ইউনিয়নের কাজী অমিত হাসান জয় (আওয়ামী লীগ) এবং পাচুড়িয়া ইউনিয়নের শওকত আলীকে (আওয়ামী লীগ) ডিলারশিপের জন্য বন্দোবস্ত করার তীব্র প্রতিবাদ জানানো হয়।
​দলের ভাবমূর্তি রক্ষায় এবং সাধারণ কৃষকের অধিকার নিশ্চিত করতে সংবাদ সম্মেলন থেকে ৪টি স্পষ্ট দাবি জানানো হয়:
১. প্রহসনমূলক ও অবৈধ ডিলার নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা।
২. ঘুষ-বাণিজ্য মুক্ত, সরকারি নীতিমালা মেনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ডিলারশিপ বরাদ্দ দেওয়া।
৩. অনিয়মের সাথে জড়িত প্রশাসনিক কর্মকর্তা ও সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
৪. কৃষকদের জন্য সারের নিরবচ্ছিন্ন সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করা।
​নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই অসাধু সিন্ডিকেট ও ডিলার নিয়োগের নামে ঘুষ বাণিজ্য বন্ধ না করা হলে সাধারণ কৃষক ও জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে। উক্ত প্রতিবাদ সম্মেলনে এ অনিয়ম, ঘুষ দূর্নীতির বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান মিয়া আব্বাস কে দোষী সাব্যস্ত করা হয়।
​উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-প্রচার সম্পাদক মো: তারিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি মো: কাইয়ূম শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর