1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

করিমগঞ্জে মোবাইল ফোন নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৩৮ বার পড়েছেন

মো: জুনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা-এ মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে বিরোধের জেরে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ও অভিযুক্ত দুজনই খালাতো ভাই এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাতারপুর গ্রামের মাহাবুব আলমের ছেলে সীমান্ত (১৫) গত শুক্রবার তার খালাতো ভাই বাবুল মিয়ার ছেলে অপু (১৪)-এর বিরুদ্ধে একটি মোবাইল ফোন চুরির অভিযোগ তোলে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় সালিশে অপুকে নির্দোষ ঘোষণা করা হয়।
তবে সালিশের সিদ্ধান্তের পরও দুই কিশোরের মধ্যে বিরোধের অবসান হয়নি। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এরই জেরে মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১টার দিকে সাতারপুর বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় সীমান্ত অপুকে ডেকে নিয়ে যায়। সেখানে পুনরায় মোবাইল ফোনের বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে সীমান্ত তার সঙ্গে থাকা একটি ধারালো ছুরি দিয়ে অপুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্ত সীমান্তকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহতের মামা সাখাওয়াত হোসেন বকুল বলেন, “আমার ভাগিনা খুবই শান্ত-স্বভাবের ছেলে ছিল। একটি সামান্য বিষয় নিয়ে তাকে এভাবে প্রাণ দিতে হবে, তা আমরা কল্পনাও করিনি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
বর্তমানে নিহতের স্বজনরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনায় সাতারপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর