1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:

​কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদী তীরবর্তী বন্যা ও ভাঙনকবলিত ১৬০টি পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার রামহরি, খিতাবখাঁ, সরিষাবাড়ি ও গতিয়াসাম এলাকায় এসব শুকনো খাবার বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম।

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল

অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ইউপি সদস্য আ. বাতেন প্রমুখ।

​উল্লেখ্য, গত ৪-৫ দিন ধরে তিস্তা নদীতে পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে ফসলাদিসহ নিচু এলাকার ঘরবাড়ি পানিবন্দী হয়ে পড়েছে। সেই সাথে কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা ভাঙন ও বন্যাকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় বন্যাকবলিত ১৬০টি পরিবারকে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শাকসবজির বীজ বিতরণ করা হয়।

​রামহরি গ্রামের স্কুলশিক্ষক মজিবর রহমান (৫০) কর্মকর্তাদের কাছে আরজি জানিয়ে বলেন, ‘তিস্তা নদীতে রামহরি ও খিতাবখাঁ গ্রামে প্রায় দেড়শ মিটার অরক্ষিত জায়গা রয়েছে। এখানে অর্ধশতাধিক পরিবার বসবাস করছি। যেকোনো মুহূর্তে আমাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রটেকশনের জন্য অন্য জায়গায় কাজ করা হলেও এই জায়গায় কোনো ধরনের কাজ করা হচ্ছে না। আমরা এলাকাবাসী ত্রাণ চাই না, ভাঙন প্রতিরোধে এখানে স্থায়ী কাজ চাই।’

​সরিষাবাড়ি গ্রামের কুলসুম বেগম (৫০) শুকনো খাবার পেয়ে বলেন, ‘হামরা বন্যায় এসব পাইয়া খুব খুশি।’

​রামহরি মৌজার ইউপি সদস্য আব্দুল বাতেন মিয়া বলেন, ‘নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি। দ্রুত কাজ শুরুর জোর দাবি জানাচ্ছি।’

​এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘আমরা রামহরি ও খিতাবখাঁ এলাকায় তিস্তা নদীর অরক্ষিত অংশে প্রটেকশনের জন্য পাউবোর (পানি উন্নয়ন বোর্ড) নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, জনগুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করে ভাঙনকবলিত এলাকায় দ্রুত কাজ সম্প্রসারণ করা হবে। এখানে কাজ হলে মানুষের দুর্ভোগ লাঘব হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর