1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজ আয়োজিত চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ইমন একাদশের ‘ব্ল্যাক প্যান্থার’ উত্তরখানে ১৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নেপথ্যে নানা প্রশ্ন তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার

আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজ আয়োজিত চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ইমন একাদশের ‘ব্ল্যাক প্যান্থার’

  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের যৌথ উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চারদলীয় মিনিবার ফুটবল ম্যাচ। টুর্নামেন্টে স্বপন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইমন একাদশের ‘ব্ল্যাক প্যান্থার’।
​বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আটটায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে একদম ঘরোয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মিনিবার টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চারদলীয় এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ‘রেড ওয়ারিয়র্স’ বনাম ‘ব্ল্যাক প্যান্থার’ এবং দ্বিতীয় ম্যাচে ‘ব্লু স্ট্রাইকার’ বনাম ‘গ্রিন টাইটানস’ একে অপরের মুখোমুখি হয়।
​টুর্নামেন্টে সার্বিক ব্যবস্থাপনা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও পৌর মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস।


​খেলার শুরুতে অতিথিরা খেলোয়াড়দের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল হাসান হাসিব বলেন, “খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। তাই কোনো ভেদাভেদ না রেখে একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণ প্রদর্শন করে খেলাটি উপভোগ করতে হবে।”
​উদ্বোধকের বক্তব্যে আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, “যেকোনো ধরণের ভেদাভেদ ভুলে খেলোয়াড় ও আয়োজক কমিটিকে দর্শকদের একটি সুন্দর ও মনোরম পরিবেশে মনোমুগ্ধকর খেলা উপহার দিতে হবে।”
​তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় ফাইনাল খেলায় কঠোর লড়াই শেষে স্বপন একাদশের ব্লুস্টার কে ১-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ইমন একাদশের ‘ব্ল্যাক প্যান্থার’। অন্যদিকে রানারআপ নির্বাচিত হয় স্বপন একাদশ।
​আয়োজনে স্থানীয় যুবসমাজের পক্ষে মুখ্য ভূমিকা পালন করেন ইমন, শাহাবুদ্দিন, স্বপন, শাকিল, হামজা, শাকিল জুনিয়র, আরবি আজিম, রাকিব ও আলামিনসহ আরও অনেকে।


​অনুষ্ঠানে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার, বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, আবুল হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন ও গোলাম রব্বানীসহ নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের নেতৃবৃন্দ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর