1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মারিয়া ইউনিয়নে নির্বাচনি উত্তাপ, বগাদিয়া বিন্নাগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামকে ঘিরে মতবিনিময় সভা ‘ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নয়’ — শার্শায় এমপি মাওলানা আজীজুর রহমান আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজ আয়োজিত চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ইমন একাদশের ‘ব্ল্যাক প্যান্থার’ উত্তরখানে ১৫০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, নেপথ্যে নানা প্রশ্ন তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার

‘ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নয়’ — শার্শায় এমপি মাওলানা আজীজুর রহমান

  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

তরিকুল ইসলাম,
যশোরের প্রতিনিধি:

“ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নাম নয়। বিগত ৩০০ বছরেও আমাদের সামনে এমন ঐতিহাসিক সুযোগ আর আসেনি। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলেমিশে কাজ করলে ইনশাআল্লাহ্‌ সামনে ইসলামী আন্দোলনের অভূতপূর্ব অগ্রগতি হবে। আগামী দিনে সত্য ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
আজ (২৩ অক্টোবর ২০২৬) বিকাল ৩:৩০ মিনিটে শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব গুরুত্বপূর্ণ কথা বলেন ৮৫ যশোর-১ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এম.পি.।


সমাবেশে প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এমপি উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমেই সংগঠনের ভিত্তি সুদৃঢ় হবে। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সাথে কাজ করে যাওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উলাশী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেরশাহ-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেনের সুনিপুণ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার রেজাউল করিম এবং উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমিরুল ইসলাম।
প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান এমপি-র উপস্থিতি ও সময়োপযোগী বক্তব্যে স্থানীয় নেতা-কর্মী ও উপস্থিত সুধীজনদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উলাশী ইউনিয়নের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং জামায়াত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর